কর্ণফুলীতে ‘জলদস্যুর’ নৌকা থেকে অস্ত্র উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘জলদস্যুদের’ দুটি নৌকা থেকে অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার এম রাজিবুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাত ১২টার দিকে নদীর মেরিন একাডেমির কাছে জলদস্যুদের’ দুটি সাম্পানকে ধাওয়া করা হয়। এ সময় জলদস্যুরা পালিয়ে যায়।
পরে সেখানে তল্লাশি চালিয়ে পাঁচটি গুলি ও চারটি পাইপগান উদ্ধার হয়।
