২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গণপিটুনিতে ৩ যুবক নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘অটোরিকশা চোর চক্রের’ তিন সদস্যকে পিটিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 09:40 AM

Updated : 25 Apr 2022, 04:06 PM

শুক্ররাব রাত ৩টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।   

শ্রীপুর থানার ওসি মোহসীন উল কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত তিনজন সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের সদস্য। গণপিটুনিতে তাদের মৃত্যু হয়েছে।”  

এদের মধ্যে নুরুল ইসলাম (২৮) ওই গ্রামেরই বাসিন্দা। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় ও নারায়ণগঞ্জের পাগলা থানায় অটোরিকশা চুরির একাধিক মামলা রয়েছে। নিহত বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

লাশের পাশ থেকে লোহা কাটার যন্ত্র, দুটি চাকু ও একটি রেঞ্জ উদ্ধার করেছে পুলিশ।   

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহসীন বলেন, “রাতে ওই এলাকায় অটোরিকশা চুরি করতে যায় তিন জন। এলাকাবাসীরা টের পেয়ে গেলে তাদের ধাওয়া দিয়ে আটক করে এবং গণপিটুনি দেয়।

লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোহসীন।