বজ্রপাতে ২ ধানকাটা শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার আংগানের হাওরে ওই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
নিহতরা হলেন ফারুক (৩৫) ও আবদুর রশীদ (৪৫)।
হতাহতরা সবাই ধানকাটা শ্রমিক। তাদের বাড়ি তাড়াইল উপজেলার পাইকপাড়া গ্রামে।
ইটনা থানার ওসি আব্দুস সালাম জানান, পাইকপাড়ার ২৪ জন শ্রমিক কয়েকদিন আগে ধান কাটার জন্য আংগানের হওরে এসেছিলেন। ঘটনার সময় তারা উন্মুক্ত হাওরে শ্রমিকদের জন্য নির্মিত একটি কুড়েঘরে ছিলেন।
রাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সময় বজ্রপাতে ফারুক ও রশীদ ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত কাঞ্চন (৩৫) ও আজিজকে (৩৫) প্রথমে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
পরে আশংকাজনক অবস্থায় কাঞ্চনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আজিজকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।
