২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাংক কর্মকর্তা মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2014, 12:51 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নয় দিন  চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে মো. ইসরাফিল হোসেন সরদারের (৫২) মৃত্যু হয়।

তিনি জনতা ব্যাংক গোপালগঞ্জ শাখার সহকারী এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ওই শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মেহেদী মাহামুদ মোল্লা জানান, গত ৭ এপ্রিল গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ায় নিজ বাড়ির ছাদে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন ইসরাফিল।

প্রথমে তাকে গোপালগঞ্জের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।