মাদারীপুরে নছিমন উল্টে কিশোর নিহত
মাদারীপুরের শিবচর উপজেলায় নছিমন উল্টে এক কিশোর নিহত হয়েছে।
ওসি মাসুদ খান বলেন, ভগ্নিপতির সঙ্গে কাঁচামাল নিয়ে শিবচর থেকে জাজিরা যাচ্ছিল রিমন ।পথে কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনে নছিমন উল্টে খাদে পড়ে যায়। এতে আহত রিমনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
