ঝিনাইদহে বোমা বিস্ফোরণে কৃষক আহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পড়ে থাকা একটি বোমার বিস্ফোরণে এক কৃষক আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে বড় ঘিঘাটি গ্রামে এ ঘটনায় আহত আব্দুল কুদ্দুসকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসের জানান, শুকিয়ে যাওযা একটি পুকুরের ধারে আব্দুল কুদ্দুস গরু চড়াচ্ছিলেন। তার পায়ের চাপে বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তিনি আহত হন।
পুলিশ ঘটনাস্থলের কাদার ভিতর থেকে আরো একটি তাজা বোমা উদ্ধার করেছে।
