গাজীপুরে সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরে একটি সোয়েটার কারখানায় আগুন লেগে সূতা, কাপড় ও মেশিনপত্র পুড়ে গেছে।
ওই স্টেশনের স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, রাত সোয়া ৩টার দিকে সিয়াম সোয়েটার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
তিনি বলেন, “বৈদ্যুতিক গোলযোগ থেকে শুরু হওয়া ওই আগুনে কারখানার মেশিনপত্র, সূতা, কাপড় পুড়ে ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
