২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংগীত গেয়ে রেকর্ডে প্রধানমন্ত্রীর অভিনন্দন

‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ গিনিস রেকর্ডে স্থান করে দেওয়ায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 08:38 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল শুক্রবার একথা জানিয়েছেন।

সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই রেকর্ডের মাধ্যমে বাঙালি জাতি আবারো প্রমাণ করলো- দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই দেশ একদিন বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলায় পরিণত হবে।”

এই আয়োজনের উদ্যোক্তা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবিসহ অংশগ্রহণকারী ছাত্র-শিক্ষক, গার্মেন্টস কর্মীসহ সব স্তরের জনতাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “যে জাতি যুদ্ধ করে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে পারে তাদের কাছে অসাধ্য কিছুই নাই।”

জাতীয় সংগীত গাওয়ায় রেকর্ড