২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 07:26 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুস সালেক চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের মৃত বক্স ফকিরের ছেলে আবুল কাশেম ফকিরকে(৪৫)এ সাজা দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুর রশিদ জানান, এছাড়াও বিচারক তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাভোগের আদেশ দেন।

তবে মামলার অপর তিন আসামিকে খালাস দেয় আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৭ জুলাই কাশেম ফকির তার স্ত্রী রওশন আরাকে পিটিয়ে আহত করে।

গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রওশন আরার বাবা নুর হোসেন কাশেম ফকিরসহ ওই পরিবারের চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।