নোয়াখালীতে অটোরিকশা চাপায় স্কুলছাত্রীর মৃত্যু
নোয়াখালী শহরে অটোরিকশার চাপায় এক স্কুল ছাত্রী মারা গেছে।
বৃহস্পতিবার এ ঘটনার পর নোয়াখালী-ঢাকা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন স্কুলটির বিক্ষুব্ধ শিক্ষকরা।
নিহত ইফসা পিটিআই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ও বেগমগঞ্জের নাটেশ্বর ইউনিয়নের শাহ আলমের মেয়ে।
স্থানীয়রা তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইফসা মারা যায়।
ইফসা মৃত্যুর খবরে তার স্কুলের শিক্ষকরা নোয়াখালী-ঢাকা মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখেন।
পরে পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
