২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আব্দুল হামিদ আগামী শনিবার রাজশাহীর বাগমারায় যাচ্ছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 04:49 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

সেদিন দুপুরে উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতি শিক্ষার্থীর ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি।

এর আগে বাগমারা বঙ্গবন্ধু কমপ্লেক্স শিকদারিতে সালেহা ইমারত মেডিকেল সেন্টার পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির এ সফর উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য এনামুল হক বৃহস্পতিবার বাগমারা বঙ্গবন্ধু কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি জানান, সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে জুনিয়ার স্কুল সার্টিফিকেট ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতি ৪২০ জন শিক্ষার্থীকের সংবর্ধনা দেয়া হবে।

এছাড়া বাগমারায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১০ জন গুণী সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, কৃষক ও পুলিশকে সংবর্ধনা দেয়া হবে।

রক্তাক্ত জনপদ থেকে বাগমারাকে শান্তির জনপদে রূপান্তর করায় বাগমারা থানা পুলিশকেও সংবর্ধিত করা হচ্ছে।

৯০ দশকের পর এটিই কোন রাষ্ট্রপতির বাগমারা সফর। হুসাইন মোহাম্মাদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে একবার বাগমারায় নির্বাচিনী জনসভায় যোগ দিতে এসেছিলেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদের সফর উপলক্ষে সব প্রস্তুতি এরই মধ্যে নেয়া হয়েছে। ছয় হাজার আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে।

বাগমারার বিভিন্ন রাস্তায় অনেক তোরণ নির্মাণ করা হয়েছে। হাট-বাজার ও মোড়ে মোড়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে নানান ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে।

গত ২ এপ্রিল রাষ্ট্রপতির বাগমারার এ সফরের সিদ্ধান্ত হয় বলেও জানান সংসদ সদস্য।