২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধে বাবাসহ দুই ছেলে খুন

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2014, 04:04 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার ধনপুর এলাকায় এ ঘটনায় নিহত হন ওই এলাকার মমতাজ উদ্দিন (৭০)  ও তার ছেলে সাইজদ্দিন (৩৫)।

চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মমতাজ উদ্দিনের অপর ছেলে সাইফুল ইসলাম (৩২) দুপুরে মারা যান।

এ ঘটনায় আলাউদ্দিনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি মো.  নাজমুল হক ভুইয়া জানান, আলাল উদ্দিন ও মমতাজ উদ্দিনের সাথে ৩৫ শতক জমি নিয়ে গত চার বছর ধরে বিরোধ চলছিল।

সকাল সাড়ে ১০টার দিকে স্বজনসহ মমতাজ উদ্দিন ওই জমিতে বেড়া দিতে গেলে আলাউদ্দিন, আনোয়ার হোসেন ও বেলায়েতসহ কয়েকজন তাদের বাধা দেয়।

এ নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায় আলাউদ্দিনের লোকজন মমতাজের লোকজনের ওপর হামলা চালায় ।

এতে মমতাজ উদ্দিন ও তার ছেলে সাইজদ্দিন ঘটনাস্থলে মারা যান।

আহত চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাইফুল ইসলামও মারা যান।