২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূসার কফিনে ফুল দিয়ে খালেদার শ্রদ্ধা

এবিএম মূসার কফিনে ফুল দিয়ে প্রয়াত সাংবাদিকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 10:04 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার রাতে পৌনে ৮টার দিকে মূসার মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান খালেদা।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ উপস্থিত ছিলেন।

পরে প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন।

দুপুরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবিএম মূসা। তার বয়স হয়েছিল ৮৩ বছর।