২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে আগুনে পুড়ল ২১টি বসতঘর

নীলফামারীর ডোমার উপজেলায় অগ্নিকাণ্ডে সাত পরিবারের ২১টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 08:26 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বুধবার ভোরে উপজেলার গোমনাতী ইউনিয়নের তিস্তাপাড়া এলাকার নূর আলমের গোয়ালঘরে কয়েল থেকে এ আগুন শুরু হয়।

ডোমার থানার এসআই শাহিনুর ইসলাম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেন।

“ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারিভাবে সাহায্যের আশ্বাস দেয়া হয়েছে।”

ক্ষতিগ্রস্ত আশাদুল ও ওহিদুল জানান, গোয়ালঘরে আগুন লাগার পর তা দ্রুত পাশের সাতটি পরিবারের ২১টি ঘরে ছড়িয়ে পড়ে।

এতে ঘরে রাখা নগদ টাকা, ধান-চাল, ১০টি গবাদিপশু, রিকশাভ্যান এবং আসবাবপত্র মুহূর্তের মধ্যে পুড়ে যায়।

ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা।