২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলিন্ডারে গ্যাস ভরে বসুন্ধরার মোড়ক, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নকল গ্যাস সিলিন্ডার তৈরি ও বিক্রির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 07:43 PM

Updated : 22 Aug 2022, 06:02 PM

এরা হলেন- মো. নাছির (২৫) ও নিজাম (২৫)।

অভিযানে প্রায় ২০০টি নকল সিলিন্ডার জব্দ করা হয় বলে অভিযানে অংশ নেয়া কর্ণফুলী থানার এসআই মোশাররফ হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাজার থেকে বিভিন্ন অখ্যাত প্রতিষ্ঠানের গ্যাস সিলিন্ডার কিনে ‘বসুন্ধরা’র লেবেল লাগিয়ে গ্যাস ভরে বিক্রি করত তারা। ”

দীর্ঘদিন ধরে নির্ধারিত ওজনের চেয়ে কম গ্যাস দিয়ে এসব সিলিন্ডার বাজারজাত করা হত বলে জানান তিনি।