যমুনা সার কারখানায় উৎপাদন শুরু
মেরামতের জন্য ১৪ দিন বন্ধ থাকার যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হয়েছে।
মঙ্গলবার রাত থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইখলাছ উদ্দীন।
তিনি বলেন, প্রাকৃতিক গ্যাসের চাপ বৃদ্ধি করতে কারখানায় নতুন যন্ত্রাংশ সংযোজন করা হয়েছে। এর জন্য গত ২৬ মার্চ থেকে ১৪ দিন কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল।
যন্ত্রাংশ সংযোজনের পর মঙ্গলবার রাত ৮টা থেকে পুনরায় সার উৎপাদন শুরু হয়েছে বলে জানান তিনি।
যমুনা সার কারখানায় প্রতিদিন ১ হাজার ৭শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করা হয়।
