২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিরনের মৃত্যুতে স্পিকারের শোক

বরিশাল সদর আসনের আওয়ামী লীগ সাংসদ ও সাবেক মেয়র শওকত হোসেন হিরনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 10:27 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

পৃথক শোক বাণীতে তারা শোক প্রকাশ করেন।

বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় হিরনকে মৃত ঘোষণা করা হয়।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

এক শোক বাণীতে স্পিকার বলেন,“ শওকত হোসেন আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন জনগণের বিপদের বন্ধু এবং সুখ ও দুঃখের সাথী।”

“তার মৃত্যুতে দেশ ও জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবককে হারালো। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি কোনভাবেই পূরণ হবার নয়।”

ডেপুটি স্পিকার বলেন, “শওকত হোসেন ছিলেন দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও জনগণের প্রকৃত সেবক। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন গণমানুষের প্রকৃত বন্ধু ও সমাজ সেবককে হারালো।”

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর  সমবেদনা প্রকাশ করেন।

বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান শওকত হোসেন হিরন।

গত ২২ মার্চ রাতে বরিশাল ক্লাবে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে মাথায় আঘাত পান হিরন। পরে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলেও সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পাঁচদিন আগে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এর পর থেকেই তিনি অ্যাপোলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।