২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বোমা বিস্ফোরণে আহত ২

রাজধানীর গোড়ানের সিসিলি গার্মেন্টসের সামনে দুর্বৃত্তদের ছোড়া বোমায় দুইজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 12:00 AM

Updated : 01 Sep 2026, 12:45 PM

তারা হলেন- আকরাম (৪০) ও মাসুদ (৩২)। দুজনই দক্ষিণ গোড়ান এলাকার বাসিন্দা।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফজলুর রহমান জানান, রাত সাড়ে ১০টায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেরই পায়ে বোমার স্লিন্টার লেগেছে।

আহত আকরামের বন্ধু দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের শিক্ষক মহিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন , “আকরাম ট্রাভেল ব্যবসার সঙ্গে জড়িত। সে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না।”

তিনি জানান, গোড়ান ছাপড়া মসজিদের সামনে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হলে আকরাম আহত হয়। এসময় এলাকায় বিদ্যুৎ ছিল না বলে কে বা কারা এ ঘটনা ঘটায় তা টের পাওয়া যায়নি।

ওসি ফজলুর রহমান বলেন, মাসুদকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন।

তার ব্যাপারে বিস্তারিত তেমন কিছু জানতে পারেনি পুলিশ।

খিলগাঁও থানার উপপরিদর্শক মনোয়ার হোসেন বলেন, “গোড়ানে বোমা বিস্ফোরণের কোনো খবর থানা পুলিশ জানে না।”