মানিকগঞ্জে নদীতে ভাসমান লাশ
মানিকগঞ্জ সদর উপজেলায় নদীতে ভাসমান এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার কেওরজানী এলাকায় কালিগঙ্গা নদী থেকে আবদুর রাজ্জাকের (৫৫) লাশ উদ্ধার করা হয়। তিনি সৈয়দপুর গ্রামের প্রয়াত লালচান মিয়ার ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ জন রাজ্জাক।
সোমবার বিকালে কেওরজানী এলাকায় কালিগঙ্গা নদীতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আমিনুর আরো বলেন, ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ নদীতে ফেলে যায় দুর্বৃত্তরা।
