গাজীপুরে যুবকের লাশ উদ্ধার
গাজীপুর সদর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মেম্বারবাড়ী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সকাল পৌণে ৬ টার দিকে একটি প্রাইভেটকার থেকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা মহাসড়কের পাশে রবিন পোল্ট্রি ফিডের সামনেও ই যুবকের লাশ ফেলে যায়।
তিনি বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাফ হাতা শার্ট ও লুঙ্গী পরা ওই যুবকের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এর আগে রোববার ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করে পুলিশ।
