নীলফামারীতে নকলে সহযোগিতা, আটক ৫
নীলফামালীর রৌমারীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকলে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান জানান, নকলের সহযোগিতা ও অর্পিত দায়িত্ব অবহেলার কারণে আটক পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও হান্নান তাদেরকে হাতেনাতে ধরে পুলিশের মাধ্যমে হাজতে পাঠান।
আটক একরামুল হক রৌমারী কিশমত উল্লাহ বালাজান টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট (বিএম) এর শিক্ষক এবং রৌমারীর কেরামতিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব।
