২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান পরীক্ষা মে মাসে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের তৃতীয় বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 07:02 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী নিয়মিত পরীক্ষাথীদের আবেদন ফরম পূরণ অনলাইনে বিলম্ব ফি ছাড়া আগামী ২০ এপ্রিল পর্যন্ত এবং বিলম্ব ফিসহ আগামী ৪ মে পর্যন্ত চলবে।

এছাড়া ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ অনলাইনে বিলম্ব ফি ছাড়া আগামী ২০ এপ্রিল পর্যন্ত এবং বিলম্ব ফিসহ আগামী ৪ মে পর্যন্ত চলবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info এবং www.nu.edu.bd থেকে জানা যাবে।