ফেনীতে বাস-ট্রাক সংঘর্ষ, ট্রাক চালক নিহত
ফেনীর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার লালপুরে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন (৩০) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরটুকরি গ্রামের রামদয়াল বাজার এলাকার ওবায়দুল হকের ছেলে।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) এস এম জাহাঙ্গির আলম জানান, সকালে লালপুল এলাকায় ঢাকা থেকে চট্রগ্রামগামী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীতমুখী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক বেলাল মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এঘটনায় পুলিশ ফেনী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
