নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নারী কনস্টেবল নিহত
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের মহাতীর্থ স্নানোৎসবে দায়িত্ব পালন শেষে পুলিশ লাইনে ফেরার পথে ট্রাকচাপায় এক নারী কনস্টেবল নিহত হয়েছেন।
তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়।
ওসি আখতার জানান, লাঙ্গলবন্দে স্নানোৎসবে দায়িত্ব পালন শেষে মাসদাইর পুলিশ লাইনে ফেরার পথে ঢাকাগামী একটি ট্রাক রোকেয়া আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে বলে জানান ওসি।
