ফেনী পৌরসভার নতুন মেয়র আলা উদ্দিন
ফেনী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন মহাজোট সমর্থিত প্রার্থী আলা উদ্দিন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এনামুল হক শনিবার রাতে এ ফল ঘোষণা করেন।
তিনি জানান, মহাজোট সমর্থিত প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আলা উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ১৪৫ ভোট।
একমাত্র প্রতিদ্বন্দ্বী ১৯ দল সমর্থিত প্রার্থী পৌর বিএনপি সভাপতি আলাল উদ্দিন আলাল দোয়াত কলম প্রতীক নিয়ে পান তিন হাজর ৬৬০ ভোট।
এর আগে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ তোলেন আলাল উদ্দিন আলাল।
পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় নির্বাচন কমিশন মেয়র পদটি শূন্য ঘোষণা করে।
