২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে নেতা খুনের প্রতিবাদে চবিতে ছাত্রলীগের মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগঠনের নেতা রুস্তম আলীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 06:50 PM

Updated : 22 Aug 2022, 06:01 PM

শনিবার দুপুর দেড়টায় মিছিল শেষে ক্যাম্পাসের রেল স্টেশন চত্বরে সমাবেশ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন চবি ছাত্রলীগের সহ সম্পাদক আহসানুল করিম জনি, সাংগঠনিক সম্পাদক এস এম আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু, যুগ্ন সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী, নূর মো. নাজমুল  প্রমুখ।

শুক্রবার দুপুরে রাবির শহীদ সহরাওয়ার্দী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।