২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুস্তমের বাড়িতে শোকের মাতম

রাজশাহী বিশ্ববিদ্যায়ে দুর্বৃত্তের গুলিতে নিহত রুস্তম আলী আকন্দের বাড়িতে চলছে শোকের মাতম।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 09:21 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে নিজ কক্ষে দুর্বৃত্তের গুলিতে নিহত হন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুস্তম। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

তার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চকনারায়ণপুর গ্রামে।

রুস্তমের মা রওশন আরা বেগম শোকে পাগলপ্রায়। ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর থেকে তিনি আহাজারি করছেন। সান্ত্বনা দিতে আসা আত্মীয়-স্বজনরাও ভেঙে পড়ছেন কান্নায়।

ঘরের মধ্যে ছেলের ছবি দেখিয়ে রওশন আরা বেগম আহাজআর করে বলেন, “হামার ছোলট্যা নেকাপড়া করব্যার গেচে। তাঈ কোন অন্যায় করে নাই। হামার বুক কেটা খালি করল বাবা, তোমরা হামার ছোলোক আনি দ্যাও।”

ওদিকে বাবা শাহজাহান আলী বাড়ির উঠোনে যেন জীবন্ত লাশ হয়ে দাড়িঁয়ে আছেন। তার পাশে দাঁড়িয়ে রুস্তমের বড়ভাই রওশন আলমও নির্বাক।

মায়ের আহাজারি দেখে রুস্তমের ছোট ভাই রাকিব মিয়াও কাঁদছিল।

রুস্তম তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বড় ভাই রওশন আলী কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে চাকরি করেন। ছোট ভাই রাকিব মিয়া পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা শাহজাহান আলী পেশায় কৃষক।