২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে ডাকাতের হামলায় আহত ৩

রাজধানীর খিলক্ষেতের একটি বাসায় ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 07:42 PM

Updated : 22 Aug 2022, 06:01 PM

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) কেএম আশরাফ উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে ১০/১২ জন ডাকাত খিলক্ষেত তলনা এলাকায় নাজির উদ্দিনের বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢুকে সবাইকে জিম্মি করে নয় ভরি সোনা ও প্রায় এক লাখ টাকা লুট করে।

লুটপাটে বাধা দিলে ডাকাতরা নাজির, তার ভাই এমদাদ হোসেন ও ছেলে আবুল হোসেন পলাশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

আহতরা স্থানীয় একটি হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন বলে পরিদর্শক আশরাফ জানান।

এ ঘটনায় আবুল হোসেন পলাশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।