২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের পুলিশ সুপার প্রত্যাহার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নির্বাচনী সহিসংসতা রোধে ব্যর্থতাসহ নানা কারণে পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 05:22 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার জানান, বৃহস্পতিবার রাতে তার (জাকির হোসেন) কাছে দায়িত্ব হস্তান্তর করে এসপি চলে গেছেন।

দায়িত্ব পালনে অবহেলা, দুনীর্তি, অসদাচরণ ও অদক্ষতার কারণে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে এক এএসআইয়ের হাতে সহকারী রির্টানিং অফিসার শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় ১৪ দিনেও মামলা হয়নি।

মামলাটি গ্রহণের জন্য স্বরাষ্ট্র দুদফা জরুরি পত্র দিলেও তা পালন করেনি জেলা পুলিশ।

এ ঘটনা তদন্তের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

এছাড়া এ ব্যাপারে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে হাই কোর্ট।

গত বুধবার হাই কোর্টের দেয়া এ আদেশে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।