২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে আদিবাসী মেলা শুরু

রাঙামাটিতে তিনদিনব্যাপী আদিবাসী মেলা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 09:44 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

জুম এসথেটিকস কাউন্সিলের (জাক) উদ্যোগে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃহস্পতিবার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্ধোধন করেন আদিবাসী লেখক চিত্রমোহন চাকমা।

মেলায় আদিবাসীদের ব্যবহার্য হস্ত ও কারুশিল্প, পোশাক-পরিচ্ছদ এবং অলংকার ও খাদ্য সামগ্রীর স্টল রয়েছে।

বৈসাবি উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই এ মেলা হয়। পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলায় বসবাসরত আদিবাসী সম্প্রদায়গুলোর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব হল বৈসুক, সাংগ্রাই, বিজু বা বৈসাবি।

আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে বৈসাবি।

মেলা শুরুর দিনের অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন।

পরে আলোচনা সভা এবং সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য সম্মাননা জানানো হয়।

এবছর সংস্কৃতিতে সুরেন্দ্র লাল ত্রিপুরা এবং সাহিত্যে কবি সুহৃদ চাকমাকে মরণোত্তর ও সাহিত্যে বীর কুমার তংচংগ্যাকে জাক সন্মানা দেয়া হয়।