শরীয়তপুরে কয়েদীর মৃত্যু
শরীয়তপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামির নাম- আ. সামাদ মাদবর (৫৫)। তার বাড়ি জাজিরা উপজেলার ইয়াছিন মাদবরকান্দি গ্রামে।
লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জেল সুপার কামরুল।
২০০৩ সালে দুই পক্ষের সংঘর্ষের এক মামলায় ২০০৬ সালে সামাদ মাদবরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল। উচ্চ আদালতে আপিল করার পর সামাদের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হয়।
