কক্সবাজারে অস্ত্রসহ আটক ১
কক্সবাজার শহর থেকে দেশে তৈরি একটি এলজি বন্দুকসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকাল ৫টায় শহরের কলাতলী সৈকত পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ বদি আলমকে (২৬) আটক করে ডিবি পুলিশের একটি দল।
বদি কলাতলী লাইট হাউজ এলাকার জাফর আহমদের ছেলে।
কক্সবাজার ডিবি পুলিশের ওসি মনজুর আলম জানান, ডিবির এসআই মোহাম্মদ সোহেলের নেতৃত্বে একটি দল গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বদিকে আটক করে।
এ ঘটনায় বদির বিরুদ্ধে একটি মামলা করে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
