২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অর্ধলক্ষাধিক ‘অনাগ্রা' উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল সংখ্যক যৌন উত্তেজক ‘অনাগ্রা’ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 08:36 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার দুপুরে বেনাপোলের দৌলতপুর সীমান্তের গাতিপাড়া গ্রামের একটি জঙ্গলে সাড়ে ৫৯ হাজার ভারতীয় এই ট্যাবলেট এবং সেদেশ থেকে আনা ১০ হাজার ইনজেকশন জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে বিজিবি জানিয়েছে।

খুলনা ২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, গাতিপাড়া গ্রামের সীমান্ত পথে ভারত থেকে পণ্য পাচারকারীরা বাংলাদেশে প্রবেশ করার পর বিজিবির টহলদলের ধাওয়া খেয়ে তারা কয়েকটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে ব্যাগে এসব ওষুধ পাওয়া যায়। এ ঘটনায় পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।