২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবপুরে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুটি গ্রামে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 07:34 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার বেলা আড়াইটায় বুল্লা গ্রামে দুইজন ও উত্তর সুরমা গ্রামে একজন মারা যায়।

এরা হলো বুল্লা গ্রামের শফিক মিয়ার মেয়ে রেখা বেগম (১২) ও আহমদ আলীর মেয়ে কালন বেগম (১২) এবং উত্তর সুরমা গ্রামের নানু মিয়ার ছেলে তানজিল মিয়া (১৪)।

মাধবপুর থানার ওসি আব্দুল বাসিত জানান, বিকালে উপজেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়।

এ সময় বুল্লা গ্রামের পাশাপাশি বাড়ির রেখা ও কালন বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। হঠাৎ বজ্রপাত হলে রেখা ও কালন আহত হয়।

সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই সময় উত্তর সুরমা গ্রামে তানজিল বাড়ির আঙ্গিনায় বের হলে বজ্রপাতে আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।