২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি মামলায় স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 07:30 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বৃধবার আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়। তিনি বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

বেলকুচি থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, বুধবার দুপুরে উপজেলার কামারপাড়া এলাকা থেকে সাত্তারকে গ্রেপ্তার করা হয়।

২০০২ সালে নিহত আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাত্তার। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান আব্দুল হাই।

তিনি জানান, ২০০২ সালের ২৫ মে বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বেলকুচির দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে ফেরার পথে উপজেলা সদরের মুকন্দগাঁতী বাজারে একদল সন্ত্রাসী তার গাড়িবহরে হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীদের রামদার কোপে জেলা আওয়ামী লীগের মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় থানার তৎকালীন উপ-পরিদর্শক মজিবর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।