চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে বুধবার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার এসআই দুলাল হোসেন জানান, আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তির লাশটি বাঁশবাড়িয়া আকিলপুরের বেড়িবাঁধ এলাকায় সাগরের জোয়ারে ভেসে আসে।
“প্রায় সপ্তাহখানেক আগে ওই ব্যক্তি মারা গেছেন বলে ধারণা করছি। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।
