২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে নিজের বন্দুকের গুলিতে আহত কনস্টেবল

নারায়ণগঞ্জের বন্দর থানায় মঙ্গলবার অস্ত্র পরিষ্কার করার সময় গুলি লেগে আহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 09:43 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

আহত আবদুল আহাদ (৫০)  মঙ্গলবার সকালে থানার ডিউটি অফিসারের কক্ষে অস্ত্র পরিষ্কার করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানার ওসি আখতার মোর্শেদ জানান, সোমবার উপজেলা নির্বাচনে সোনারগাঁ উপজেলায় দায়িত্ব পালন করার পর থানায় ফিরে ভুল করে গুলি আনলোড না করেই শটগানটি অস্ত্রটি অস্ত্রাগারে জমা রাখে আহাদ।

“মঙ্গলবার সকালে ডিউটিতে বের হবার আগে অস্ত্র পরিষ্কার করার সময় ট্রিগারে চাপ লাগলে আগের দিন চেম্বারে থাকা গুলি তার বাম হাতে বিদ্ধ হয়।”

তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।