ছিনতাই মামলায় মিলনের জামিন
ছিনতাই ও চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার দুপুরে মিলনসহ বিএনপির ২২ নেতাকর্মী চাঁদপুরের জেলা ও দায়রা জজ মোখলেছুর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান।
শুনানি নিয়ে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন বলে জানান মিলনের আইনজীবী কামরুল ইসলাম।
২০০৭ সালে চাঁদপুরের কচুয়ায় স্বর্ণের চেইন, হাতের বালা ছিনতাই এবং চাঁদাবাজির অভিযোগে মিলনসহ অন্যদের বিরুদ্ধে ২০১০ সালে এই মামলা করেন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন।
