যশোরে গুলি করে ছিনতাইকারী আটক
যশোরে পুলিশকে বোমা ছুঁড়ে পালানোর সময় গুলি করে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
জেলার সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমিন জানান, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে জিলা স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।
পায়ে গুলিবিদ্ধ ছিনতাইকারী আল আমিনকে (১৯) পুলিশ পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভির্তি করা হয়েছে।
ভোরে রেল থেকে নামা যাত্রীদের জিলা স্কুল মোড়ে আটকে চার যুবক ছিনতাই করছিল।
“এসময় টহল পুলিশ তাদের আটকে এগিয়ে গেলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। তখন পুলিশ গুলি করলে আল আমিনের পায়ে লাগে। অন্যরা পালিয়ে যায়,” বলেন রেশমা।
