২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাস্টবিনে মিলল পায়ের গোড়ালি

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ডাস্টবিন থেকে একটি পায়ের গোড়ালি উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 01:57 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

মঙ্গলবার সকালে ওআর নিজাম সড়কে ‘ওয়েল ফুড’ নামে একটি দোকানের সামনের ডাস্টবিনে ব্যান্ডেজ মোড়ানো গোড়ালিটি পাওয়া যায় বলে জানান চকবাজার থানার ওসি আতিক আহামদ চৌধুরী।

সকাল ১০ টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গোড়ালিটি উদ্ধার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ওই এলাকায় কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে জানিয়ে তিনি বলেন, “অস্ত্রোপচারের পর কোনো হাসপাতাল থেকে হয়ত গোড়ালিটি ডাস্টবিনে ফেলা হয়েছে।”

গোড়ালিটি কোনো নারীর বাম পায়ের হতে পারে বলে ধারণা পুলিশের।