যশোরে অস্ত্রসহ আটক ২
যশোর শহরের একটি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার কেরেছ র্যাব।
সোমবার দুপুরে শহরের মারকাজ মসজিদের কাছ থেকে আটক করা হয় কারী আশরাফ ও আনোয়ার হোসেন টিটোকে।
আশরাফ বাঘারপাড়া উপজেলার কৃষ্ণপাড়া গ্রামের মৃত রঞ্জন আলী বিশ্বাসের ছেলে এবং আনোয়ার সদর উপজেলার পাচবাড়িয়া গ্রামের শহিদুল্লাহর ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের এএসপি মোজাম্মেল হক জানান ওই এলাকায় অস্ত্র কেনাবেচা খবর পেয়ে তারা অভিযানে যান।
“বেলা দেড়টার দিকে সেখানে অভিযান চালানো হলে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ ওই দুজনকে আটক করা হয়।
আশরাফের বিরুদ্ধে থানায় মামলা আছে শুনে সেসব মামলার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
