ফুলবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ১
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত সাফিউর রহমান মন্টুর (৫৫) বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জে।
সাফিউরের মামা আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটরসাইকেলে করে মেয়ের বাড়ি পার্বতীপুরে বড়পুকুরিয়ায় যাচ্ছিলেন সাফিউর। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে গুরুত্বর আহত হন তিনি।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
