২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সলঙ্গায় দিনমজুর খুন

সিরাজগঞ্জের সলঙ্গায় একটি বাগান থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 11:22 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সলঙ্গা থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সোমবার সকালের দিকে নলকা ইউনিয়নের নলকা সেনগাতী গ্রামে লিটন হোসেনের (৩০) লাশ পাওয়া যায়। লিটন ওই গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুর ছিলেন।

ওসি রাশেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি লিটন। ভোরের দিকে বাগানের ভেতর তার লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

নিহতের গলায় আঘাতের চিহৃ রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।