শিশুপল্লীতে শেখ হাসিনা
শিশুদের জন্য প্রধানমন্ত্রীর ভালোবাসা সব সময়ই। সেই ভালোবাসার টানেই সপ্তাহের প্রথম কর্মদিবসেই দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী চলে এলেন শ্যামলীর এসওএস শিশুপল্লীতে, রোববার দুপুরটা কাটান অনাথ শিশুদের সঙ্গে।
প্রধানমন্ত্রীকে হঠাৎই নিজেদের মধ্যে পেয়ে আনন্দে মেতে উঠেন শিশুপল্লীর শিশুরা।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, প্রধানমন্ত্রী শিশুদের চকোলেট, মিষ্টি, ফুল ও বেলুন উপহার দেন।প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুপুরে শিশুদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।প্রধানমন্ত্রীর সঙ্গে এসময় ছিলেন, তার নাতি লীলা ও ছেলে কাইয়াস।এছাড়াও ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র রেদওয়ান সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপি সিদ্দিক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং মাহবুবুল হক শাকিল প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
