২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীর বাড়িতে অভিযান

ভোটের আগের দিন লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল করিম দিপুর বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 02:27 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

শনিবার গভীর রাতে পুলিশ ও র‌্যাবের এ অভিযানের সময় দিপুর বাড়ি থেকে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে বলে দিপুর প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির  যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ব্যাপারী অভিযোগ করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিপুর বাসভবনের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় এবং আসবাসপত্র ভাংচুর করে।

রাত ২টার দিকে ওই অভিযানের সময় দিপুর বাড়িতে ছিলেন না বলে হারুন জানান।

“তার বাড়ি থেকে মান্দারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. রুবেলকে তুলে নিয়ে গেছে র‌্যাব সদস্যরা। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।”

দিপুর এজেন্ট অভিযোগ করেন, ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী এ কে এম সালাহ উদ্দিন টিপুর বাবা লক্ষ্মীপুরের পৌর মেয়র আবু তাহেরর ইন্ধনে আইন-শৃঙ্খলা বাহিনী এই ঘটনা ঘটিয়েছে।

দিপুর বাড়িতে অভিযানের বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি সদর থানার ওসি মো. ইকবাল হোসেন।

লক্ষ্মীপুরে বিএনপি সমর্থিত প্রার্থীকে ‘হত্যার হুমকি’

লক্ষ্মীপুরে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অভিযোগ তাহেরের ছেলের