২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদা ও তারেক বিভ্রান্ত করার চেষ্টা করছেন’

খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান হাস্যকর এক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 08:50 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে শনিবার তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুজিবনগর সরকারের অধীনে জিয়াউর রহমান একজন মেজর ছিলেন। তিনি রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে ওই সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

জিয়াউর রহমান নিজেকে কখনওই স্বাধীনতার ঘোষক বা স্বাধীন দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করেননি, বলেন ডেপুটি স্পিকার।

“অথচও আজ তার পত্মী ও পুত্র মিথ্যাচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন”

সমাবেশে অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মাহবুব আরা বেগম গিনি, ঢাকার মূল্য সংযোজন কর কমিশনার মুক্তিযোদ্ধা আব্দুল কাফী, গাইবান্ধা জেলা প্রশাসক মো. এহছানে এলাহী, মুক্তিযোদ্ধা নাজমুল আরেফিন তারেক প্রমুখ।

সমাবেশে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে লন্ডনে এ অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন, জিয়াউর রহমান ছিলেন দেশের প্রথম রাষ্ট্রপতি, পরে খালেদা জিয়াও তা সমর্থন করে বক্তব্য রাখেন।