২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্ত্র ও বিস্ফোরকসহ প্রায় এক ডজন মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 05:30 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

শনিবার সকালে সরকারের মোড় থেকে গানপাউডার ও ওয়ান শুটার গানসহ তৌফিকুল ইসলামকে (৩০) আটক করা হয়। তিনি শিবগঞ্জের কমলাকান্তপুর গ্রামের প্রয়াত সুলতান মণ্ডলের ছেলে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট হামিদ জানান, আওয়ামী লীগকর্মী কফিল হত্যা মামলার আসামি তৌফিক দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসেন। এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা সাদা পোশাকে তার উপর নজরদারি করে।

সকাল ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার সরকারের মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন কেজি ৯৫০ গ্রাম গান পাউডার ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

তৌফিকের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে বলে জানান তিনি।