২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখে কালো কাপড় বেঁধে বাংলার শিক্ষার্থীদের প্রতিবাদ

ভাষা বিজ্ঞানের শিক্ষার্থীদের স্কুল-কলেজে বাংলার শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 10:56 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ কর্মসূচি হয়।

এসময় শিক্ষা মন্ত্রণালয় থেকে শিগগিরই এবিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়া না হলে সারাদেশে ছাত্র ধর্মঘট ও অবরোধ ডাকার হুমকি দেন আন্দোলনকারীরা।

একই দাবিতে আগামী ৩০ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছেন আন্দোলনকারীরা। স্বাক্ষরসম্বলিত স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়া হবে।

আন্দোলনের সংগঠক বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র পিন্টু রঞ্জন অর্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলা বিষয়ে পাঠদানের জন্য ভাষাবিজ্ঞান থেকে শিক্ষক নিয়োগের যে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে তার প্রতিবাদে ১৬ মার্চ বাংলা বিভাগের পক্ষ থেকে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।

“কিন্তু এখনও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো বক্তব্য আসেনি। অবিলম্বে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কোন পদক্ষেপ না নিলে সারাদেশে ছাত্র ধর্মঘট ও অবরোধ কর্মসূচি দেওয়া হবে।”

পিন্টু জানান, তাদের আন্দোলনের সঙ্গে ইতমধ্যে সরকারি ইডেন কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, ঢাকা কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একাত্মতা ঘোষণা করেছে ।