২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সাভার থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 07:12 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মহল্লায় একটি খালি মাঠ লাশটি উদ্ধার করা হয়।

নিহত নয়ন মিয়া (২২) নেত্রকোনার সদর থানার মেদিনিগঞ্জ গ্রামের আবু চানের ছেলে।

নয়ন আশুলিয়ার কুমকুমারী এলাকার ইমান মৃধার বাড়িতে ভাড়া  থেকে  ব্যাটারি চালিত অটোরিকশা চালাত।

উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহৃ এবং গলায় ফাঁস লাগোনো ছিল জানিয়ে তিনি বলেন, দুবৃত্তরা নয়নকে হত্যার পর অটোরিকশাটি নিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।