২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদনে ইউএনও অফিসে তালা, পাল্টাপাল্টি অভিযোগ

নেত্রকোণার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধারা ঘেরাও করায় ইউএনও নিজের অফিসে তালা ঝুলিয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 04:57 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার সকালে উপজেলা কমান্ডের কমান্ডার ছদ্দু মিয়ার নেতৃত্ব স্থানীয় মুক্তিযোদ্ধারা ইউএনও অফিস ঘেরাও করে।

মদন উপজেলার ভারপ্রাপ্ত কমান্ডার ছদ্দু মিয়া অভিযোগ, স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের কর্মসূচিতে মুক্তিযোদ্ধাদের নাম সম্মানজনকভাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

তাদের দাবি লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়ার সময় মদনে জাতীয় সংগীত না গাওয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউল আলমের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি।

এদিকে, এসব অনুষ্ঠানের ছবি থাকার কথা জানিয়ে মুক্তিযোদ্ধাদের দাবি করে অস্বীকার করে ইউএনও সফিউল আলম বলেন, “সংঘাতময় অবস্থা এড়াতে কর্মচারীদের বলেছি অফিসের কক্ষগুলোতে তালা লাগিয়ে রাখতে।

সকাল ১০টা থেকে অফিস তালা মারা রয়েছে জানান ইউএনও।